1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

আগামীতে অপরাধ করলে প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টও ছাড় পাবে না: ডা. শফিকুর রহমান

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার দেখা হয়েছে
Oplus_16908288

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর টাউন হল ময়দানে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসমাবেশে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে। কিন্তু জুলাই যোদ্ধারা তা বাস্তবায়ন হতে দেবে না। আপনারা এক সময় মজলুম ছিলেন। এখন আপনারা জালেম হওয়ার চেষ্টা করবেন না। মানুষের অধিকার হরণের চেষ্টা করবেন না। রাজার ছেলে রাজা হবে এই প্রথায় বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। আগামীতে অপরাধ করলে প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টও ছাড় পাবে না। অপরাধ করে কেউ দায় মুক্তি পাবে না।’ 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর টাউন হল ময়দানে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা.

শফিকুর রহমান বলেন, ‘আগের একটি সরকার দেশ এবং জাতির ওপরে প্রতিশোধের রাজনীতি করেছে। আমরা প্রতিশোধের রাজনীতি করবো না। আমরা প্রতিশোধের রাজনীতিকে হারাম মনে করি। রাজনীতি হবে নীতির রাজ। ওই নীতি দিয়েই দেশ পরিচালনা করব। যে যায় লংকায় সেই হয় রাবণ। কিন্তু আমরা কথা দিয়ে কথা রাখবো।’

আওয়ামী লীগের সরকারের আমলে নিজ দলের ওপর অত্যাচার ও নির্যাতনের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘সবচাইতে মজলুম দলের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর কোন দলের এক থেকে ধরে ১১ পর্যন্ত খুন করা হয় নাই। আর কোন দলের অফিস তালা দেওয়া হয় নাই, কোন দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয় নাই। আর কোন দলকে নিষিদ্ধ করা হয় নাই। আর কোন দলের নেতার বাড়ি ভেঙ্গে দেওয়া হয় নাই। একমাত্র জামায়াতে ইসলামীর ক্ষেত্রে তা হয়েছে। সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। শহীদদের রক্ত এবং যুবসমাজের তাজা রক্তে চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিদায় হয়েছে।’

ক্ষমতায় গেলে রাষ্ট্রের আইন অনুযায়ী অপরাধীর বিচার যথাযত বিচার করার প্রতিশ্রুতির কথা দিয়ে তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি কারও ওপর প্রতিশোধ নেব না। কেউ অপরাধ করলে আইন তার বিচার করবে। আমরা আইন হাতে তুলে নেব না। আমরা বলে যাচ্ছি একজন নাগরিকও যেন কোন মামলায় হয়রানির শিকার না হয়। আমরা বিশ্বাস করি কেউ আমাদের ওপর জুলুম করে থাকলে আখেরাতের ময়দানে এর বিচার পাবো।’

জামায়াতে ইসলামী সরকার গঠন করলের চাঁদাবাজ নির্মূল করা হবে জানিয়ে দলটির আমির বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীর রাষ্ট্র গঠন করলে সমাজ থেকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটতরাজ বন্ধ করা হবে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, ফ্যাসিবাদী নীতি কায়েম করে দেশের জনগণের অধীকার হরণ করার নীতি সম্পূর্ণ বন্ধ করা হবে। রাষ্ট্র চলবে নাগরিক ও যোগ্যতার ভিত্তিতে, কোন দল মত, বর্ণ বিবেচনায় কাউকে অধিক সুবিধা দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা মামলা বাণিজ্য করিনি, চাঁদাবাজি করিনি, আমরা নির্যাতন সহ্য করেছি। আমরা সমাজে ইনসাফ কায়েম করব, একজন শ্রমিক ও রিক্সাচালক অন্যায় করলে যেমন শাস্তি হবে তেমনি একজন উচ্চবিত্ত নাগরিকের ক্ষেত্রেও সেই বিধান মানতে হবে। দরকার হয় ব্যক্তিগত ছোটখাটো ভুল ক্ষমা করা হবে, কিন্তু দেশকে নিয়ে কোন অন্যায় কাজ করা হলে তাকে ক্ষমা করা হবে না। আমরা আর কোন পরিবারতন্ত্র রাজনীতি চাই না। একজন কৃষকের ছেলেও যেন প্রধানমন্ত্রী হতে পারে আমরা সেই রকম সরকার ব্যবস্থা চাই।’

 

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team