1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

আজ ৬ জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার দেখা হয়েছে
Oplus_16908288

আজ বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে জনসভা শুরু করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মেহেন্দিগঞ্জ দিয়ে শুরু হয়ে পটুয়াখালীর বাউফল, পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল ও ফরিদপুর বোয়ালমারী জনসভার মধ্যে দিয়ে শেষ হবে জামায়াত আমিরের দক্ষিণাঞ্চল সফর।

সকাল থেকেই বাউফল পাবলিক মাঠে ভিড় করতে শুরু করেছে নেতাকর্মী ও সমর্থকরা। তারা বলছেন, জামায়াত আমিরের এই আগমণ নেতাকর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি প্রভাব ফেলবে ভোটের মাঠে।
শফিকুর রহমানের সফর ঘিরে উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে বরিশালের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে।
জানা গেছে, আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেটে নির্বাচনী জনসভায় যোগ দেবেন ডা. শফিকুর রহমান।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team