1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

আ.লীগের নির্বাচন নামে নাটক দেশবাসী দেখতে চায় না: অধ্যাপক আশরাফ আলী আক

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫০২ বার দেখা হয়েছে

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বিতর্কিত নির্বাচন কমিশন কর্তৃক একতরফা নির্বাচনী তফসিল বাতিল, সকল রাজবন্দিদের মুক্তি, বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন অনৈসলামিক অবৈজ্ঞানিক শিক্ষা কারিকুলাম বাতিলের
দাবীতে আজ (৪ ডিসেম্বর-২৩) সোমবার বিকাল ৪ ঘটিকায় বায়তুল মোকাররম উত্তর গেটে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।

প্রধান অতিথির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ জনসমর্থন হারিয়ে দিশেহারা হয়ে পরেছে। তাই তারা সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। আওয়ামী লীগ একটি আজাব গজবের নাম। তারা দেশের বিচার ব্যবস্থা, প্রশাসন ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দেশকে দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত করেছে। দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করে ফেলেছে। তিনি বলেন, দেশে দুর্নীতি বন্ধ হলে দ্রব্যমূল্য ৩০ শতাংশ কমিয়ে আনা সম্ভব।

সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি ও সহকারি মহাসচিব প্রিন্সিপাল মাও. শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অন্যদের বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাও. মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাও. আহমদ আবদুল কাইয়ূম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাও. দেলাওয়ার হোসাইন সাকী, মাও. আরিফুল ইসলাম, হা. মাও. ছিদ্দিকুর রহমান, ডা. শহিদুল ইসলাম, মাও. কে এম শরিয়াতুল্লাহ, মুফতী ফরিদুল ইসলাম, হা. মাও. মাকসুদর রহমান, মুফতী মাছউদুর রহমান প্রমুখ।

তবে নেতারা দাবি করেন, সমাবেশ শেষ পর্যায় মিছিল নিয়ে বের হওয়ার পূর্বক্ষণে মিছিলকে বানচাল করতে পল্টন মোড়ে দুর্র্বৃত্তরা মুহুর্মূহু ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশের কড়া নজরদারিতে বড় কোন ঘটনা ঘটেনি, তবে এক যুবক আহত হয়েছে বলে জানা গেছে। মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর পানির ট্রাংকি হয়ে পুনরায় বায়তুল মোকাররম উত্তর গেটে এসে সমাপ্ত হয়। সর্বশেষ প্রধান অতিথি অধ্যাপক আশরাফ আলী আকন আগামী ৮ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা ঢাকায় ফের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team