রেজাউল করিম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি এর আগে বিএনপি সরকারের সময়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন। একসময় তিনি দলের সংস্কারপন্থী অংশের সঙ্গেও যুক্ত ছিলেন। বহিষ্কারের আগ পর্যন্ত তিনি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৭ জন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ইতোমধ্যে সব প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্দিরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলনের গোলাম মসীহ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিউর রহমান নানু মুফতি, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস, বিএনপির আজহারুল ইসলাম মান্নান, গণঅধিকার পরিষদের ওয়াহিদুর রহমান মিল্কী, খেলাফত মজলিসের শাহজাহান, জামায়াতে ইসলামীর ইকবাল হোসাইন ভূঁইয়া, জনতার দলের প্রার্থী আব্দুল করিম মুফতি, আমার বাংলাদেশ পার্টির আরিফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের মনোনয়ন গৃহীত হয়েছে।