বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের উদ্যোগে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী গুলিবিদ্ধ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদে আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় আহ্বায়ক নোমান বিন নুরুল ইসলাম ও সদস্য সচিব মাকছুদুর রহমান সহ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা আল্লাহর কাছে তার নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন। দোয়া অনুষ্ঠানে তার নিরাপদ চিকিৎসা, স্বাভাবিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ নিশ্চিত হওয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়