1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন আয়াতুল্লাহ আলী খামেনি

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৬ বার দেখা হয়েছে
Oplus_16908288
ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছে ইরানি টিভি আল-আলম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ তথ্য জানায় তারা।
এমন সময় তিনি ভাষণ দিতে যাচ্ছেন যখন ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন।
এরআগে দিনের শুরুতে ইরানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ওই সময় খামেনির প্রাসাদকে টার্গেট করা হয়। তবে তখন তিনি প্রাসাদে ছিলেন কি না সেটি নিশ্চিত নয়। তবে তার প্রাসাদটি হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশ কালো হয়ে গেছে।
এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team