1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

ছারছীনা শরীফের মাহফিলের দাওয়াত: আলেমা খাদিজা খাতুন

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৯২ বার দেখা হয়েছে

ছারছীনা শরীফের মাহফিলের দাওয়াত: খাদিজা খাতুন

আসসালামু আলাইকুম জানাই,
প্রিয় ভাই ও বন্ধু সবাই।
আসছে সময় সামনে এবার,
খুশির বার্তা এলো আবার।।

উনত্রিশ আর ত্রিশ নভেম্বর,
পহেলা ডিসেম্বর মাসটির।
রবি, সোম আর মঙ্গলবার,
তিনদিন ধরে চলবে আয়োজনের ভার।।

ছারছীনা শরীফ দরবার তরে,
বার্ষিক মাহফিল হচ্ছে এবারে।
ইছালে সওয়াব মাহফিল মহান,
জুড়িয়ে যাবে সবার প্রাণ।।

আপনাদের সবার প্রতি,
রইলো দাওয়াত আন্তরিকতি।
নেছারাবাদ পিরোজপুর ধাম,
ছারছীনা শরীফ পুণ্যের নাম।।

সেই পবিত্র প্রাঙ্গণেতে,
সবাই মিলে যাবো হেঁটে।
কিংবা গাড়ির বহর নিয়ে,
চলবো পথে প্রেম জড়িয়ে।।

ছারছীনাতে যাবেন সবে,
হৃদয় ভরে শান্তি রবে।
সেখানে গিয়ে তালিম নিবেন,
দ্বীনের আলো মনে নিবেন।।

মূল্যবান সব বয়ান শুনে,
জীবন গড়ুন সৎ ও গুণে।
হক্কানি সব দরবার যত,
আলো ছড়ায় পথের মতো।।

প্রতিটি হক দরবারেতে,
যাবেন সবাই হৃদয় পেতে।
দরবার ভিত্তিক মাহফিলেতে,
যাবার চেষ্টা করবেন পথে।।

আমল-আখলাক শুদ্ধ হবে,
গুনাহের কালো দূর হয়ে যাবে।
রবের রহমত বর্ষিত হবে,
মন ও জীবন ধন্য রবে।।

বিলম্ব নয়, সময় কম,
জাগিয়ে তুলুন ঈমানের দম।
কবুল করুন মাবুদ আল্লাহ,
চলবো সবে ইনশাআল্লাহ।।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team