1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না: ডা. শ‌ফিকুর রহমান

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ বার দেখা হয়েছে
Oplus_16908288

নির্বাচনোত্তর পরিবেশে প‌রি‌স্থি‌তি দে‌খে কোনো অপশক্তির কাছে মাথা নত করবেন না বরং যেখানেই আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন বাংলাদেশ জামায়া‌তে ইসলামীর আ‌মির ডা. শ‌ফিকুর রহমান।

র‌বিবার (১৫ ফেব্রুয়ারি) নি‌জের ফেসবুক পে‌জে দেওয়া এক পোস্টে তি‌নি এ আহ্বান জানান।

শ‌ফিকুর রহমান লেখেন, ‍“প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচনোত্তর পরিবেশে আপনারা সবাই কেমন আছেন?

দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই-বোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে।

ন্যায় ও সত্যের ওপর ইনশাআল্লাহ আমরা অটল থাকব। কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ান। মনে রাখবেন, এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এই দাবি পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই।

মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।”

 

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team