1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে বাবুনগর মাদ্রাসার ফারেগীনদের সাথে মতবিনিময়

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২৩৫ বার দেখা হয়েছে

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি: 

আগামী ৪, ৫ ও ৬ জানুয়ারী ২০২৩ সাল, চট্টগ্রাম ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া বাবুনগর’র শতবার্ষিকী দস্তারবন্দী ও আন্তর্জাতিক মহা সম্মেলন সফল করার লক্ষে খাগড়াছড়ি সদর, মহালছড়ি, পানছড়ি ও দীঘিনালা উপজেলার ফারেগীনদের (প্রাক্তন ছাত্র) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৫ অক্টোবর-২২) মঙ্গলবার সকাল ১০টায় খাগড়াছড়ি সদরের পূর্ব ইসলামপুর দারুল উলুম তালিমুল ইসলাম মাদ্রাসার জামে মসজিদে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

জামিয়া বাবুনগরের ফারেগ মাওলানা নুরুল কবির আরমানের সভাপতিত্ব ও মাওলানা হাফেজ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার শাইখুল হাদীস ও প্রধান মুফতি আল্লামা মুফতী মাহমুদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতি মীর হোসাইন, সহকারি শিক্ষা পরিচালক মাওলানা মুফতি রহিমউল্লাহ, মাদ্রাসা শিক্ষক মাওলানা মুফতি মঈন উদ্দিন, মাওলানা মুফতি একরামুল হক, মাওলানা মুফতি মুহাম্মদ বিন হাবিব ও মাওলানা ফরিদুল আলম আমিনী।

প্রধান অতিথির বক্তৃতায় আল্লামা মুফতি মাহমুদুল হাসান বলেন, প্রত্যেক দ্বীনি মাদ্রাসা আমাদের মাদ্রাসা। জামিয়ার শত বার্ষিকী আন্তর্জাতিক মহাসম্মেলন শুধু বাবুনগরের নয়, সকল হক্কানি ওলামায়ে কেরামের সম্মেলন। ওলামায়ে কেরামের মধ্যে ঐক্যের বন্ধন সুদৃঢ় করাই এই সম্মেলন উদ্দেশ্য।

তিনি সকল ফারেগীদেরকে জামিযার শতবার্ষিকী, দস্তারবন্দী ও আন্তর্জাতিক মহা সম্মেলন সফল করার লক্ষে সার্বিক সহযোগিতা ও নিরলস কাজ করার জন্য আহ্বান জানান।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি পুরাতন পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি মাকছুদুল করিম,

জামিয়া বাবুনগরের প্রাক্তন ছাত্র মাওলানা রেজাউল করিম মিজবাহ, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা কাওসার আজিজী, মাওলানা আবু সাঈদ, মাওলানা ইদ্রিস, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team