1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

গাজীপুরে নৌকার মাঝি হলেন আজমত উল্লাহ খান

মোঃ মমিন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৩৫৩ বার দেখা হয়েছে

২৫ মে গাজীপুর সিটি নির্বাচনকে কেন্দ্র করে চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ কার্যক্রম। ২৬ শে এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আ্যাডভোকেট আজমত উল্লাহ খান। তিনি আওয়ামী লীগের পক্ষ হতে মনোনয়ন জমা দিলেন আজ।

গাজীপুর সিটি করপোরেশন গঠন হওয়ার পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। ওই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। ওই সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে নামেন জাহাঙ্গীর আলম।

নানা নাটকীয়তায় ব্যাপক আলোচনায় আসেন তিনি। তবে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জাহাঙ্গীর নির্বাচন থেকে সরে আসেন। তাতেও লাভ হয়নি আজমত উল্লা খানের। হেরে যান তিনি। ওই নির্বাচনে জয়লাভ করেন বিএনপির প্রয়াত নেতা এম এ মান্নান।

পরবর্তীতে আবার ২০১৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পান জাহাঙ্গীর আলম। বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। ২০২১ সালের সেপ্টেম্বরে বঙ্গবন্ধু ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার বিষয়ে জাহাঙ্গীরের বিতর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জের ধরে দল থেকে বহিষ্কৃত হন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রথম ব্যাচের ছাত্র আজমত উল্লা খান। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন সক্রিয়ভাবে। তরুণ বয়সে টঙ্গী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পর পর তিনবার ছিলেন এই দায়িত্বে। গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিন বার।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team