তিনি জানান, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। সর্বশেষ সোমবার বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, এ ঘটনায় মোট চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অপর দুই আসামি হলেন- শফিকুর রহমানের বাসার অপর দুই গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম।
পুলিশের একটি সূত্র জানায়, সাফিকুর রহমানের বাসায় একটি শিশু গৃহকর্মীর কাজ করে। ওই গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে মারধর করে আসছিলেন তিনি। ওই শিশুর পরিবার থানায় মামলা করলে পুলিশ গতকাল রাতে তাকে গ্রেফতার করে।