1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

নলছিটিতে জাল ভোট দিতে গিয়ে হাতেনাতে আটক নারী, আদালতের ২ বছরের সশ্রম কারাদণ্ড

মোঃ সুজন সদর উপজেলা প্রতিনিধি,বরিশাল:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার দেখা হয়েছে

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানের চেষ্টা করার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। ঘটনাটি ভোটগ্রহণ চলাকালীন সময় ঘটে।

আটককৃত নারী ছাবিলা বেগম, পিতা শুকুর আলী হাওলাদার। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই নারী ভোটকেন্দ্রে প্রবেশ করে অন্যের নামে ভোট দেওয়ার চেষ্টা করলে উপস্থিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সন্দেহজনক মনে করে যাচাই-বাছাই করেন। পরে তার জাল ভোট প্রদানের চেষ্টা প্রমাণিত হলে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।

পরবর্তীতে আটককৃতকে দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মুক্তা রাণী নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় আরপিও’র ৭৪(৫) ধারা অনুযায়ী অভিযুক্ত ছাবিলা বেগমকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এমন ঘটনায় ভোটারদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team