আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ আব্দুল গাফফার চৌধুরীর কালজয়ী এই গানের সুরে তাল মিলিয়ে শিশুদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে আসছেন অভিভাবকরা। ১৯৫২ সালের সেই রক্তঝরা রাজপথ থেকে জন্ম নেওয়া অবিনাশী চেতনা এখন আর কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই; বরং সেই স্পৃহা আগামী প্রজন্মের ধমনিতে প্রবাহিত করতে
একুশের প্রভাতে বাবার হাত ধরে কিংবা মায়ের কোলে চড়ে হাজারো শিশু এসেছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায়, শিশুরা মা-বাবার সঙ্গে ফুল দিতে শহীদ মিনারে আসছে। এক হাতে ফুল অন্য হাতে জাতীয় পতাকা নিয়ে ছোট ছোট পায়ে হেঁটে এসে মিনারের বেদীতে ফুল দিচ্ছে।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সন্তান ও স্ত্রীকে নিয়ে এসেছে ইয়য়ুনা মারমা। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “একুশের চেতনা কেবল বইয়ের পাতায় নয়, ছড়িয়ে পড়ুক আমাদের উত্তরসূরিদের রক্তে। তাই আজ শহীদ মিনারে আমার সন্তানকে নিয়ে আসছি। বাঙালির অস্তিত্ব আর বর্ণমালার অহংকার কোনোদিন মুছে যাবে না। জয় হোক আমাদের প্রাণের ভাষার। আমাদের আগামীর প্রজন্মের মধ্যে একুশে চেতনা ছড়িয়ে পড়ুক সবার মাঝে।”