1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

বগুড়ায় ইসলামিয়া ও জমি লাচ্ছা সেমাই কারখানার এক লাখ পনের হাজার টাকা জরিমানা

মেহেদী হাসান লিটন,বগুড়া প্রতিনিধি :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৮ বার দেখা হয়েছে

বগুড়া শহরের আটানপাড়া ইসলামিয়া লাচ্ছা সেমাই” কারখানার এক লাখ টাকা, “জেমি লাচ্ছা সেমাই” কারখানা ও বৃন্দাবন পাড়া, পনের হাজার টাকা ২ প্রতিষ্ঠানে মোট ১,১৫,০০০/- এক লাখ পনের হাজার টাকা জরিমানা।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়,
১. পায়ে মাড়িয়ে সেমাই এর ময়দার ডো তৈরি করতে দেখা য়ায়।
২. অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য তৈরি করতে দেখা যায়।
৩. অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহার করে সেমাই উৎপাদন এবং মোড়ক জাতকরন করতে দেখা যায়।
৪. ডালডা গলানো এবং সেমাই তৈরিতে পোড়া তেলের ব্যবহার করতে দেখা যায়।
এসকল উক্ত অপরাধে “ইসলামিয়া লাচ্ছা সেমাই” কারখানা, আটা পাড়া, এক লাখ টাকা এবং “জেমি লাচ্ছা সেমাই” কারখানার বৃন্দাবন পাড়ার পনের হাজার টাকা ২ প্রতিষ্ঠানে মোট এক লাখ পনের হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।

মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া ও মোঃ মেহেদি হাসান, সহঃ পরিঃ ভোক্তা অধিদপ্তর, বগুড়ার নেতৃত্বে পরিচালিত মনিটরিংয়ে মোঃ শরীফুল ইসলাম, নমুনা সংগ্রহ সহকারী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া, মোঃ আব্দুল কাদের, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া এবং ফজিলাতুন্নেছা ফৌজিয়া, সাধারণ সম্পাদক, ক্যাব, উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন জেলা পুলিশের একটি চৌকস টীম।
এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team