1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

বগুড়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা দোয়া মাহফিল ও মাঝে কম্বল বিতরণ

মেহেদী হাসান লিটন,বগুড়া জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার দেখা হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলেচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি রোববার দুপুরে শহরের সূত্রাপুর এলাকায় বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি শোয়েব ইসলাম অভির তত্ত্বাধানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, আলোচনা সভা পূর্বে অসহায় ও গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রপূর্ণ উদ্ধারের লড়াইয়ে দীর্ঘ সময় রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। নেতৃত্বে দিয়েছেন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে। শেখ হাসিনা ক্ষমতায় এসে ফ্যাসিস্ট কায়দায় গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে বিদায় করে স্বৈরতন্ত্র কায়েম করেন। হারানো গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে মিথ্যা সাজানো মামলায় খালেদা জিয়াকে কারাগারে আবদ্ধ করেন শেখ হাসিনা।
বক্তারা আরো বলেন, একটি দল ক্ষমতায় যাওয়ার লোভে ধর্মের নামে অপপ্রচার করছে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। ধর্মের দোহাই দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে সমাজের অসহায় মানুষকে ধোঁকা দিতে পরিকল্পনা করছে। ক্ষমতা লোভী ধর্ম ভিত্তিক এই দলকে জনগণ আতীতেও তাদের কর্মকান্ড দেখেছে।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হক রুকু, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাহিদ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য তন্ময় রাজ, পৌরসভার ৮নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক সোয়াদ, ৯নং ওয়ার্ড ছাত্রদল নেতা সায়েম, আতিক।দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা জোবায়ের।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team