1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বগুড়ায় বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুম্মার নামাজ আদায় করলেন তারেক রহমান

বগুড়া জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২১৮ বার দেখা হয়েছে

দীর্ঘ ১৯ বছর পর প্রথমবারের মতো বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুম্মার নামাজ আদায় করলেন তারেক রহমান। শুক্রবার জুম্মার নামাজ আদায়ের জন্য ১টায় বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের উদ্দেশ্য ফোরস্টার হোটেল নাজ গার্ডেন থেকে তিনি রওনা দেন।

খুতবা শুরুর কিছুখন পূর্বে তিনি মসজিদে প্রবেশ করেন। তার গাড়ি বহর মসজিদ প্রঙ্গণে পৌছার পূর্বে মসজিদের আশেপাশে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল। মসজিদ কমিটির অনুরোধে নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
তিনি বলেন, আল্লাহ একমাত্র সব কিছু দানকারী। আপনারা বগুড়াবাসী আমাকে, আমার পরিবারকে ও দলকে ভালোবাসেন। তার প্রমাণ আপনারা দিয়েছেন। আমার জন্য দোয়া করবেন। তিনি জাতির কল্যাণে আগামী দিনে কাজ করে দেশকে নতুন ভাবে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন।

নামাজ শেষে প্রয়ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মুফতি মনোয়ার হোসেন। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক মেয়র এড. একেএম মাহমুবুর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জাল হোসেন।

বিগত ২০০৪ সালে ততকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসািচব তারেক রহমানের উদ্যোগে বগুড়া শহরের প্রাণকেন্দ্রে এ মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। প্রথমবারের মতো তিনি বায়তুর রহমান সেন্ট্রল মসজিদের জুম্মার নামাজ আদায় করেন। এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের হোটেল নাজ গার্ডেনে বিএনপি চেয়ারপারসনের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team