1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

বগুড়ায় যৌতুক ও হত্যা চেষ্টা মামলার ১নং পলাতক আসামী সজিব উদ্দিন গ্রেফতার

মেহেদী হাসান লিটন,বগুড়া জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার দেখা হয়েছে

সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এর অভিযানে যৌতুকের জন্য হত্যা চেষ্টা মামলার ১নং এজাহার নামীয় পলাতক আসামী মোঃ সজিব উদ্দিন (২২) কে বগুড়া গাবতলী উপজেলা মাঝপাড়া রামেশ্বরপুর এলাকা থেকে গ্রেফতার।

এরই ধারাবাহিকতায় মামলার এজাহার সূত্রে জানা যায় যে, মোঃ সজীব উদ্দিন (২২), পিতা মোঃ বাদশা মিয়া, সাং মাঝপাড়া, পোঃ রামেশ্বরপুর, গাবতলী, বগুড়া। ভিকটিম (১৮) এর সাথে দীর্ঘদিন যাবৎ প্রেম ভালোবাসার সম্পর্ক থাকায় তারা উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঘর সংসার করাঅবস্থায় ভিকটিমের নিকট মোঃ সজীব উদ্দিন (২২) যৌতুকের জন্য ১০,০০০,০০/- (দশ লক্ষ) টাকা দাবী করে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতে থাকে। গত (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার সময় ভিকটিম টাকা দিতে অস্বীকার করলে মোঃ সজীব উদ্দিন (২২), রাগান্বিত হয়ে ভিকটিমের গলা চেপে ধরে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে এবং বাঁশের লাঠি দ্বারা ভিকটিমের মাথা লক্ষ্য করে স্ব-জোরে আঘাত করলে ডান হাতে লেগে মারাত্মক ফুলা ও বেদনাদায়ক জখম প্রাপ্ত হয়। পরে ভিকটিমের মা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২৩ তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৬, ধারা২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ১১(কক)/৩০। সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে যে, উক্ত মামলার ০১নং এজাহার নামীয় পলাতক আসামী মোঃ সজীব উদ্দিন (২২), গ্রেফতার এড়াতে বগুড়া গাবতলী উপজেলা মাঝপাড়া রামেশ্বরপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে র‍্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় আজ শনিবার র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি চৌকষ অভিযানিক দল বগুড়া গাবতলী উপজেলা মাঝপাড়া রামেশ্বরপুর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার ১ নং এজাহারনামীয় পলাতক আসামী মোঃ সজীব উদ্দিন (২২), পিতা মোঃ বাদশা মিয়া, সাং-মাঝপাড়া রামেশ্বরপুর, থানা-গাবতলী, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team