1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ

বগুড়া জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫৪ বার দেখা হয়েছে

বগুড়া-৬ সদর আসনে বিভিন্ন ওয়ার্ডে শান্তিপূর্ণ প্রচারণায় ভোটারদের ইতিবাচক সাড়া,জোগাতে ওয়ার্ড নেতাদের মধ্যে নির্বাচনী, ব্যানার ফেস্টুন, পোস্টার,লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সাতমাথাস্থ শহর যুবদলের অফিসে সদর আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ মার্কায় ভোটের প্রচারণার অংশ হিসেবে উক্ত ব্যানার ফেস্টুন, পোস্টার,লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদীল শাহরিয়ার গোর্কীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি এ্যাড, হামিদুল হক চৌধুরী হিরু।

এসময় তিনি বলেন তারেক জিয়ার আসনে সকল দায়িত্ব সকল নেতা কর্মীকে নিজ নিজ দায়িত্ব থেকে পালন করার অনুরোধ সহ নির্বাচনী দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর যুবদলের সহসভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন শিপলু, শাহেদ আলী সহ প্রচার সম্পাদক শহর যুবদল, সদস্য সুজিত জয়সোয়াল সহ বিভিন্ন ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team