1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

বগুড়ায় শিবগঞ্জে ডাকাত সন্দেহে ট্রাকসহ গোবিন্দগঞ্জ থানার শিবপুর গ্রামের আরিফুল ইসলাম আটক

বগুড়া জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার দেখা হয়েছে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ফাঁড়ীর এসআই মোঃ আনছার আলী সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটি করা গেলে (২৩ জানুয়ারী) রাত সাড়ে ৩ টার সময় একই উপজেলার কাশিপুর গ্রামের মোকামতলা থেকে জয়পুরহাটগামী পাকা রাস্তায় সন্দেহজনক ভাবে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হলে, আমরা চ্যালেঞ্জ করলে ট্রাক থেকে ৬-৭ জন লোক দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে পুলিশ।

ট্রাকের পিছনে দুইজন লোককে হাত, পা, বাঁধা অবস্থায় উদ্ধার করেন। ভিকটিমদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, তারা একজন ড্রাইভার ও অপরজন হেলপার। তারা দিনাজপুর জেলা থেকে ধানের গাড়ি লোড করে নওগাঁর দিকে যাওয়ার পথে রাত আনুমানিক ১ টার সময় নওগাঁ জেলার বদলগাছি থানার কীর্তিপুর নামক জায়গায় পৌছিলে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ৭-৮ জন ডাকাত তাদের গাড়িকে ব্যারিকেট দিয়ে ট্রাক ছিনতাই করে ও তাকে ড্রাইভার ও হেলপারকে হাত-পা বেঁধে এই ট্রাকে বেঁধে রাখে।

আটক ট্রাকের রেজিস্ট্রেশন নাম্বার বগুড়া-ড-১১-১৯৮১ ছিনতাইকৃত ট্রাকের রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-ট-১৬-০১৩৮. ডাকাত সন্দেহ আটক ব্যক্তির নাম মোঃ আরিফুল ইসলাম (৩০) পিতা রফিকুল ইসলাম, সাং শিবপুর,থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team