1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

বগুড়া গাবতলীতে মরহুমা হাজীবিবি হায়াতুন নেছা তালুকদারের ৩৩তম মৃ/ত্যু বার্ষিকী পালিত

মেহেদী হাসান লিটন,বগুড়া জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার দেখা হয়েছে

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যেদিয়ে বগুড়ার গাবতলীর বালিয়াদিঘী কলাকোপা’য় মরহুমা হাজী বিবি হায়াতুন নেছা তালুকদারের ৩৩ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও নাজাতের জন্য বিশেষ দোয়া মোনাজাত শেষে আজাদ মঞ্জিলে গরীব ও দুুঃস্থদের মাঝে চাউল ও নগদ অর্থসহ মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মরহুমার পুত্র বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, গ্রীণ কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার, উপদেষ্টা পরিষদের সদস্য জোবেদা খাতুন, অধ্যাপিকা মাহমুদা হাকিম, পরিবারের সদস্য সাবেক এমপি লালু’র কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়, সহধর্মীনি তাহরিমা আফরিন তমা ও পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ, সাফারাতুজ্জামান তালুকদার জেইন প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মোঃ হাবিবুর রহমান।
উল্লেখ্য, মরহুমা হাজী বিবি হায়াতুন নেছা তালুকদার (গাবতলী এলাকা) মরহুম সিরাজুল হক তালুকদার এমপি’র সহধর্মীনি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র মাতা ছিলেন।
এর পূর্বে মরহুমা বেগম হায়াতুন নেছা তালুকদারের আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারতে দোয়া মোনাজাত করেন পরিবারের সদস্যবৃন্দ সহ স্থানীয় মুসল্লীগন।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team