1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা

মেহেদী হাসান লিটন,বগুড়া জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০০ বার দেখা হয়েছে

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা-কে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ আসনটি ছেড়ে দেওয়ার পর শূন্য হওয়া আসনে তাকে মনোনয়ন দেওয়া হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার হাতে মনোনয়নপত্র তুলে দেন।

দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে ছাত্রদলের নেতৃত্ব থেকে উঠে এসে বাদশা বর্তমানে জেলা বিএনপির শীর্ষ নেতৃত্বে রয়েছেন।

দলের দুঃসময়ে মামলা-হামলা ও নানা চাপের মধ্যেও তিনি সামনে থেকে সংগঠনকে ধরে রেখেছেন বলে নেতাকর্মীদের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। আন্দোলন-সংগ্রাম ও মাঠপর্যায়ের কর্মকাণ্ডে সক্রিয় উপস্থিতির কারণে তিনি তৃণমূলের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত।

রাজনীতির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে। তার উদ্যোগে প্রতিষ্ঠিত দৈনিক বগুড়া পত্রিকাটি উত্তরাঞ্চলে একটি জনপ্রিয় গণমাধ্যম হিসেবে পরিচিত। এছাড়া তিনি বগুড়া জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির একাধিকবার সভাপতি ছিলেন এবং বর্তমানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন।

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, বগুড়া-৬ আসনটি ঐতিহ্যগতভাবে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তাদের মতে, বাদশার মনোনয়ন তৃণমূলের প্রত্যাশারই প্রতিফলন। ইতোমধ্যে তিনি ভোটারদের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় ও নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন।

দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে এ আসনে দলীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং আসন্ন উপনির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team