বরিশালের চরকাউয়া রুটে চলাচলকারী বাসগুলো নিয়ে শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিনের অসন্তোষ দেখা যাচ্ছে। অভিযোগ রয়েছে, এই রুটে চলাচলকারী কিছু বাসে শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানির ঘটনা প্রায়ই ঘটছে।
বিশেষ করে “হাসান সুপার–২” নামের একটি বাসের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বাসের ড্রাইভার ও সুপারভাইজারের আচরণ এবং কথাবার্তা অত্যন্ত অশালীন। হাফ ভাড়া দিতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়ানো, খারাপ ভাষা ব্যবহার ও অপমানজনক আচরণের ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
শিক্ষার্থীদের দাবি, নারী শিক্ষার্থীরা এ ধরনের হয়রানির শিকার বেশি হচ্ছেন, যা তাদের যাতায়াতকে অনিরাপদ ও অস্বস্তিকর করে তুলছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষার্থীরা। তারা দ্রুত ব্যবস্থা নিয়ে নিরাপদ ও সম্মানজনক যাতায়াত নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
🗣️ শিক্ষার্থীদের প্রশ্ন — এর শেষ কবে? দেখার কি কেউ নেই?