1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

বরিশালে যুবককে কুপিয়ে জখম

মোঃ সুজন সদর উপজেলা প্রতিনিধি বরিশাল:
  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯১ বার দেখা হয়েছে
Oplus_16908288

বরিশালে মো: রাফি জোমাদ্দার (২৫ বছর) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ২ টায় নগরীর রুপাতলীর কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। রাফি বর্তমানে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি আছে। এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করায় রাফির অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাতে-পায়ে নির্মম ভাবে কোপানো হয়েছে। এছাড়াও মাথা ও শরীরের বিভিন্ন স্থানে বেধর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর সরেজমিনে গিয়ে দেখা গেছে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে রাফি।

অভিযোগ সূত্রে জানা গেছে- শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ২ টায় নগরীর ২৪ নং ওয়ার্ডের খেয়াঘাট এলাকার বাসিন্দা মো: লোটাস জোমাদ্দারের ছোট ছেলে রাফির উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায় রুপাতলী এলাকার মো: ইমরান (২৫) মো: রুম্মান (২৬) মো: রুবেল (৩৬) মো: শামীমসহ এলাকার চিহ্নিত ২০-২৫ জন সন্ত্রাসী।

এ বিষয় রাফির বড় ভাই মো: মেহেদী হাসান দিপু বলেন, এলাকার এক বড় ভাইয়ের সাথে রুপাতলীর কাঁঠালতলা এলাকায় গিয়েছিলো আমার ভাই রাফি। সেখানে তাকে একা পেয়ে ২০-২৫ জন সন্ত্রাসী মিলে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে। তার পায়ে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।

তিনি আরও বলেন, তারা মূলত হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। রাফির ডাক চিৎকার শুনে স্থানীয় মানুষ এগিয়ে আসলে সাথে থাকা টাকা পয়সা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ‍ওসি মামুন-উল ইসলাম বলেন- এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভূক্তভোগী পরিবার।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team