1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন বইবিন্দুর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন

বরিশাল বিশ্ববিদ্যালয়:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ বার দেখা হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সৃজনশীল ও পাঠচক্রভিত্তিক সংগঠন ‘বইবিন্দু- বরিশাল বিশ্ববিদ্যালয়’ শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

​রোববার (০১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. মুস্তাকিন রহমান এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।

​নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা ১০ম ব্যাচের শিক্ষার্থী মীর মোহাম্মদ রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ১২তম ব্যাচের শিক্ষার্থী অমিও মন্ডল।
​
​সিনিয়র সহ-সভাপতি: মো. নূরে-আলম (বাংলা, ১০ম ব্যাচ)।
​সহ-সভাপতি: নূরুজ্জামান মিরাজ, মো. আরাফাত হোসেন সেলিম ও সুমাইয়া সুমি।
​সাংগঠনিক সম্পাদক: মো. আয়াতুল্লাহ ইসলাম রোহান (রাষ্ট্রবিজ্ঞান, ১২তম ব্যাচ)।
​যুগ্ম-সাধারণ সম্পাদক: মো. রিপন (গণযোগাযোগ ও সাংবাদিকতা)।
​কোষাধ্যক্ষ: মো. ফয়সাল হোসাইন (গণিত, ১১তম ব্যাচ)।
​দপ্তর সম্পাদক: হাবিবা রহমান (মার্কেটিং, ১২তম ব্যাচ)।
​এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে আল জিহাদ, পাঠচক্র ও সাহিত্য আলোচনা সম্পাদক হিসেবে মো. সাইফ উদ্দিনসহ সাতজনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে।
এই সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো-
​শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি করা
নিয়মিত পাঠচক্র ও সাহিত্য আলোচনা আয়োজন
নবীন লেখক ও পাঠকদের উৎসাহ দেওয়া
মুক্ত চিন্তা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল মনন বিকাশে ভূমিকা রাখা।

সাধারণ সম্পাদক অমিও মন্ডল বলেন,
” বিন্দু থেকে সিন্ধুতে প্রস্ফুটিত হোক আপনার জ্ঞান”—এই স্লোগানকে সামনে রেখে বইবিন্দু বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাসে বই পড়ার অভ্যাস তৈরি, সাহিত্য চর্চা এবং সৃজনশীল কর্মকাণ্ড প্রসারে কাজ করে যাচ্ছে।

যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিপন বলেন,
নবনির্বাচিত কমিটি আগামী এক বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস ও বুদ্ধিবৃত্তিক চর্চা আরও বেগবান করবে বলে আশা ব্যক্ত করেছেন ।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team