বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে বগুড়ার সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বি ডলার মনোনীত হওয়ায় সাংবাদিক মহলে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
নবগঠিত ২০৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে তাঁর এই মনোনয়নকে সাংবাদিকতা অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিকতা, সংগঠনের নেতৃত্ব এবং সাংবাদিকদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখায় এই মনোনয়ন তাঁর যোগ্যতারই স্বীকৃতি বলে মত প্রকাশ করেছেন সাংবাদিক মহলের অনেকেই।
মনোনয়ন প্রাপ্তির পর বিভিন্ন সাংবাদিক সংগঠন, সহকর্মী ও শুভানুধ্যায়ী তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করে বলেন, সৈয়দ ফজলে রাব্বি ডলারের দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক অভিজ্ঞতা ও আপসহীন অবস্থান বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের রাজশাহী বিভাগীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে।
উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বি ডলার অতীতে একাধিকবার সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাহী সদস্য হিসেবেও নির্বাচিত হয়ে সাংবাদিক স্বার্থে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর নেতৃত্বে রাজশাহী বিভাগে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে পেশাগত অধিকার আদায়ে এগিয়ে যাবে।