1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে  আলোচনা সভা

মেহেদী হাসান লিটন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২১৫ বার দেখা হয়েছে

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন এবং দীর্ঘ নয় মাস সেই যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি।

আজকে একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি। আমরা সম্পূর্ণ মুক্ত, ফ্যাসিস্টমুক্ত একটা পরিবেশে এই দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি। আলোচনা সভায় শুরুতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মির্জা সেলিম রেজা,মহাসিন আলী রাজু, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ্ লোটাস, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, ক্রীড়া সম্পাদন আব্দুর রহিম, বগুড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য হারুন উর রশীদ,গুলজার হোসেন মিঠু, মুক্তা শেখ, বগুড়া প্রেসক্লাবের সদস্য আব্দুল কালাম আজাদ, মোস্তফা মোঘল, এইচ আলীম, মামুনুর রশিদ, ফেরদৌসুর রহমান, সুমন সরদার, সানাউল হক শুভ প্রমুখ।
এর আগে আজ সকালে মুক্তির ফুলবাড়ি শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team