1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

মারকাযুদ দুরুসের ইফতা বিভাগের সমাপনী ও দস্তারে ফযীলত অনুষ্ঠান অনুষ্ঠিত। 

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার দেখা হয়েছে

মুহাম্মদ সাইদুল ইসলাম সানাউল্লাহ – স্টাফ রিপোর্টার

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মারকাযুদ দুরুস আল-ইসলামিয়া-এর তাখাসসুস ফিল ফিকহ ওয়াল ইফতা বিভাগের (৬ষ্ঠ ব্যাচ) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের সমাপনী অনুষ্ঠান ও দস্তারে ফযীলত অত্যন্ত ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে

গত ৪ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার রাজধানীর পুরানা পল্টনস্থ ডি সি সি অডিটোরিয়ামে দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টা থেকে শুরু হয়ে মাগরিব পরবর্তী দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। একাধিক অধিবেশনে বিভক্ত এই আয়োজন ছিল জ্ঞান, অভিজ্ঞতা ও আবেগে পরিপূর্ণ।

বিশিষ্ট আলেমদের উপস্থিতিতে সমৃদ্ধ হয় অনুষ্ঠানটি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালখান বাজার মাদরাসার নির্বাহী পরিচালক শায়েখ মুফতী হারুন ইযহার (হাফিযাহুল্লাহ)।

বিশেষ অতিথি হিসেবে তাশরীফ আনেন—

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর পরিচালক ও পীরে কামিল আল্লামা ড. মুশতাক আহমদ,

মাদানিনগর মাদরাসার উস্তাযুল হাদীস ওয়াল ফিকহ আল্লামা মুফতী হাবিবুর রহমান আদিব (হাফিযাহুল্লাহ)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামিয়ার মুহতামিম ও মাসিক আদর্শ নারী পত্রিকার সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

এলিফ্যান্ট রোড নূরানী গার্ডেন মাদরাসার পরিচালক ও মাদরাসা জায়েদ বিন সাবেত, সখিপুর, টাঙ্গাইল-এর মুহতামিম মাওলানা ফুরকানুল ইসলাম আশুতিয়া,

আজিমপুর মেডিক্যাল স্টাফ কোয়ার্টার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মীযানুর রহমান গাওহারি,

তেঘরিয়া বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী মুইনুল ইসলাম মাহমুদী,

মাদরাসা শাইখ যাকারিয়া পাইটির পরিচালক মাওলানা নাবিল নুমাইরসহ দেশের বিভিন্ন প্রান্তের প্রখ্যাত আলেম ও উলামায়ে কেরাম।

সকাল ১১টায় মারকাযের উস্তায মুফতী আজমল নাবীল মাদানী (হাফিযাহুল্লাহ)-এর হৃদয়স্পর্শী সরাসরি দরস প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর তাখাসসুস বিভাগের শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের অনুভূতি জানতে চাওয়া হলে

শিক্ষার্থী আব্দুল মমিন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “অনলাইনে যে এত সুন্দর ও মানসম্মত শিক্ষাকার্যক্রম হতে পারে, তা মারকাযুদ দুরুস আল-ইসলামিয়া থেকে শিক্ষা গ্রহণের আগ পর্যন্ত আমার জানা ছিল না। আলহামদুলিল্লাহ, আমাদের এই শিক্ষাবর্ষ অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আসাতিযায়ে কেরাম আমাদের প্রতি অসাধারণ যত্নশীল ছিলেন এবং আন্তরিক মেহনত করেছেন।”

মারকাযের নায়েব ও শিক্ষা সচিব মুফতী সাঈদ আল হাসান জানান, এ বছর বাংলাদেশ থেকে ৪৬ জন, প্রবাসী ২ জন এবং ভারত থেকে ৪ জনসহ মোট ৫০ জন শিক্ষার্থী তাখাসসুস বিভাগ থেকে ফারেগ হয়েছেন। এর মধ্যে ৪৪ জন শিক্ষার্থীকে পাগড়ি ও সনদ প্রদান করা হয়েছে। অবশিষ্ট প্রবাসী ও ভারতীয় শিক্ষার্থীরা দেশে আগমন করলে পরবর্তীতে তাদের সনদ প্রদান করা হবে ইনশাআল্লাহ।

বার্ষিক পরীক্ষায়—১ম স্থান অধিকার করেন মাওলানা শাব্বির আহমাদ, ২য় স্থান অধিকার করেন মাওলানা শাব্বির হুসাইন—তাঁদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

৩য় স্থান অধিকারী মাওলানা আনসারুল্লাহ মোল্লাসহ অন্যান্য ভারতীয় ও প্রবাসী শিক্ষার্থীদের জন্য পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।

এছাড়াও— দারসে শতভাগ উপস্থিতির জন্য ১২ জন,

সর্বোচ্চ স্কোরকারী ২ জনসহ মোট ১৪ জন শিক্ষার্থীকে তাদের পছন্দের আরবী কিতাব পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

ফারেগীনদের প্রত্যেককে আবায়া, ফুলেল সংবর্ধনা, বিশেষ গ্লাস ক্রেস্ট, স্মৃতি উপহার, চাবির রিং, কলম ও আকর্ষণীয় ব্যাগ প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে মুফতী আবুল হাসান শামসাবাদী বলেন, জামিয়া মারকাযুদ দুরুস আল-ইসলামিয়াকে দ্বীনি শিক্ষা ও ফিকহ-ইফতার ময়দানে আরও উন্নত মান ও সুনামের সাথে এগিয়ে নিতে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি।”

শেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team