রাঙামাটি শহরের দুর্গম জালিয়া পাড়া ও ১৬ নম্বর টিলায় বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে নেতৃত্ব দেন রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ অলি আহাদ।
এ সময় ধানের শীষের কান্ডারী জননেতা অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। দুর্গম পাহাড়ি এলাকায় বিএনপির পক্ষে গণসংযোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ ইসহাক, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রানা পাল, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হাসান ইমরান, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুয়েল চৌধুরী টুকু, জেলা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক জ্যোতি চাকমা, যোগাযোগ বিষয়ক সম্পাদক অনিমেষ রয় ও ছাত্রদল নেতা মাসুদ রানা।এছাড়া সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন তানভীর, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মাসুদ, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জিংকু চাকমা, সহ-সভাপতি শামীম ফরহাদ, রেজাউল করিম ও তানভীর হোসেন মাহি, সাংগঠনিক সম্পাদক আলভি হোসেন নাঈম, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন অপু, দপ্তর সম্পাদক পাবেল সরদারসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্যে মোঃ অলি আহাদ বলেন,দেশের মানুষ আজ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। এই অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। জননেতা অ্যাডভোকেট দীপেন দেওয়ান সবসময় জনগণের পক্ষে থেকে কথা বলেছেন। তাঁকে বিজয়ী করতে ছাত্রদলসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন,দুর্গম পাহাড়ি জনপদেও বিএনপির প্রতি মানুষের যে ভালোবাসা ও সমর্থন আমরা পাচ্ছি,তা প্রমাণ করে গণতন্ত্রের আন্দোলন আরও বেগবান হচ্ছে।
কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।