1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

রাঙ্গামাটিতে পদোন্নতিপ্রাপ্ত ৫ পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৪ বার দেখা হয়েছে

রাঙ্গামাটি পার্বত্য জেলায় কর্মরত পদোন্নতিপ্রাপ্ত ৫ জন পুলিশ কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের এই নতুন পদের ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।​

পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদবিন্যাসকৃত জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে বিভাগীয় এই পদোন্নতি প্রদান করা হয়।​অনুষ্ঠানে এসআই (নিরস্ত্র) পদ থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত ৪ জন এবং নায়েক থেকে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত ১ জনকে ব্যাজ পরানো হয়। তাঁরা হলেন:

​জুলফিকার আলী (পুলিশ পরিদর্শক)
​মোমেন কুমার বড়ুয়া, পিপিএম (পুলিশ পরিদর্শক)
​মোঃ আমির সোহেল (পুলিশ পরিদর্শক)
​হাফিজ আহমেদ (পুলিশ পরিদর্শক)
​শামীম মিয়া (এএসআই – সশস্ত্র)
​সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান,​র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, পদোন্নতি মানেই দায়িত্বের পরিধি ও জনগণের প্রত্যাশা বৃদ্ধি পাওয়া। তিনি নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার আহ্বান জানান।​উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোসাইন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team