অদ্য ২১/৮/২০ ইং রোজ শুক্রবার বাদ আছর রাজাপুর উপজেলা সদরের শরিফ মার্কেট সংলগ্ন বায়তুল ফালাহ্ জামে মসজিদ মিলনায়তনে সদ্য প্রায়ত ইসলামী শ্রমিক আন্দোলন রাজাপুর উপজেলা শাখা সভাপতি সালাউদ্দিন হারুন মৃধার স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠন রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা সভাপতি মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী । সেক্রেটারি হাফেজ ইব্রাহিম আল হাদীর সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা ও বাংলাদেশ মুজাহিদ কমিটি রাজাপুর উপজেলা ছদর আল্লাহাজ্ব হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি রাজাপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আল-আমিন দোহারী বাংলাদেশ মুজাহিদ কমিটি রাজাপুর সদর ইউনিয়নের সম্মানিত নায়েবে সদর, কারী তাওহীদুল ইসলাম ইসলামী যুব আন্দোলন রাজাপুর উপজেলা শাখা সভাপতি মাওলানা মিজানুর রহমান ইশা ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্র নেতা মোঃ মাহফুজুর রহমান ইশা ছাত্র আন্দোলন রাজাপুর উপজেলা সভাপতি আব্দুল কাদের তাওহিদী সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সাধারণ সম্পাদক ইসহাক বিন আব্দুল আউয়াল প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন