1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

রামগতি- কমলনগরে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মিলাদ মাহফিল

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৬৪৭ বার দেখা হয়েছে

২০০৪ সালের ২১ আগষ্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামীলীগ নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে জামায়াত বিএনপি কর্তৃক গ্রেনেড হামলায় নিহত আইভিরহমান সহ শহীদদের রুহের আত্নার মাগফেরাত কামনা করে আজ ২১ আগষ্ট শুক্রবার বাদে জুমা রামগতি- কমলনগরের সকল মসজিদে একযোগে মিলাদ মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদিকা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী।

কমলনগরের তোরাবগঞ্জ বাজার জামে মসজিদ, মতির হাট বাজার, করইতলা বাজার , চর লরেন্স, হাজির হাট বাজার, পাটওয়ারির হাট বাজার, করুনানগর বাজার,এছাড়া রামগতি উপজেলার জমিদার হাট বাজার, কেরামতিয়া, আলেকজান্ডার, আলেকজান্ডার উপজেলা মসজিদ, রামদয়াল বাজার, রামগতি বাজার, রামগতি বাজার কলেজ রোড দারুসসালাম জামে মসজিদ ও চৌধুরী বাজার জামে মসজিদ সহ সকল বাজারের মসজিদ গুলোতে দোয়ার মাহফিলের আয়োজন করেন।
এসময় দুই উপজেলায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ স্থানীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও মুসল্লীরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল গুলোর সার্বিক তত্বাবধানে ছিলেন আব্দুল্লাহ আল মামুন।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team