1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

রায়পুরায় হাতপাখার প্রচারণায় বিশ্বজয়ী কোরআনের হাফেজ আবু রায়হান

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৭ বার দেখা হয়েছে
Oplus_16908288

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ বদরুজ্জামানের সমর্থনে বুধবার রায়পুরা উপজেলায় ব্যাপক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

প্রচারণায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিশ্বজয়ী কোরআনের হাফেজ ও ক্বারি আবু রায়হান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার উস্তাদ বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ আব্দুল কাইয়ুম মোল্লা।

হাফেজ আবু রায়হানের আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রচারণা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। পথসভা, গণসংযোগ ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

এ সময় বক্তারা বলেন,

ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও আদর্শিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। হাতপাখা প্রতীক শান্তি, সততা ও ইসলামী মূল্যবোধের প্রতীক উল্লেখ করে তারা সকলকে এ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রচারণা চলাকালে স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team