1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৯ বার দেখা হয়েছে
Oplus_16908288

একের পর এক আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না বার্সেলোনা। চারবার বল পোস্টে লাগায়, দুটি গোল বাতিল হয় অফসাইড ও ফাউলের কারণে। শেষ পর্যন্ত এই হারেই লিগ টেবিলের শীর্ষে বার্সেলোনার লিড কমে আসে মাত্র এক পয়েন্টে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ শনিবার জিতে ব্যবধান কমিয়েছে।

ম্যাচে প্রথম গোল করেন সোসিয়েদাদের অধিনায়ক মিকেল ওয়ারাজাবাল। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ড সমতা ফেরালেও, তার ঠিক পরপরই গুয়েদেস জয়সূচক গোলটি করে দলকে তিন পয়েন্ট এনে দেন। শেষ দিকে কার্লোস সোলের লাল কার্ড দেখলেও জয় ধরে রাখতে কোনো সমস্যা হয়নি স্বাগতিকদের।

ম্যাচ শেষে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘আমরা ভালো খেলেছি, সুযোগও অনেক তৈরি করেছি।

কিন্তু এমন দিন আসে, যখন কিছুই কাজে আসে না। এখন সামনে তাকাতে হবে।’

রিয়াল সোসিয়েদাদের গোলরক্ষক আলেক্স রেমিরোর অসাধারণ পারফরম্যান্স ছিল ম্যাচের বড় পার্থক্য। তিনি লেভানদোস্কি, ওলমো ও ইয়ামালের একাধিক নিশ্চিত সুযোগ নস্যাৎ করেন।

অন্য ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদ ১–০ গোলে হারায় আলাভেজকে।

বারিওসের ক্রস থেকে উঁচু লাফিয়ে হেডে গোল করেন আলেক্সান্ডার সরলথ। এই জয়ে অ্যাতলেতিকো পয়েন্টে সমতায় আসে তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের সঙ্গে।।

এই রাউন্ড শেষে লা লিগার শীর্ষে ব্যবধান আরও কমে গেছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মধ্যে শিরোপা লড়াই এখন ত্রিমুখী রূপ নিয়েছে। সামনে প্রতিটি ম্যাচই হয়ে উঠবে নির্ণায়ক।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team