1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

শেরপুরে নির্বাচনী সম্প্রীতি বজায় রাখতে হারমোনি ডায়লগ অনুষ্ঠিত

মাকসুদুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৩ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের অংশগ্রহণে ‘ইন্টারপার্টি হারমোনি ডায়লগ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শহরের নিউমার্কেটস্থ আলীশান কমিউনিটি সেন্টারে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, শেরপুর-এর আয়োজনে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।

ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু রায়হান রূপনের সঞ্চালনায় বিভিন্ন আসনের প্রার্থীরা শান্তিপূর্ণ নির্বাচন, গুজব নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

সংলাপে শেরপুর-১, ২ ও ৩ আসনের বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা জেলার সার্বিক নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team