1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শেরপুর প্রেসক্লাবের একাংশের দোয়া-ইফতার মাহফিল

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৭২ বার দেখা হয়েছে

শেরপুর প্রেসক্লাবের একাংশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) জেলা শহরের জি-সেভেন রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।শেরপুর প্রেসক্লাবের একাংশের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতি শহিদুল ইসলাম মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

প্রেসক্লাবের একাংশের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শরিফুর রহমান, সহ-সভাপতি আছাদুজ্জামান মুরাদ, সিনিয়র সহ-সভাপতি আবুল হাশিম, সিনিয়র সদস্য ও সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন এবং নালিতাবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।

এ সময় সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম তালুকদার, আবু হানিফ নোমান, মোঃ হারুন অর রশীদ হারুনসহ জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং শেরপুর প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team