1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

সুরক্ষাঃ ফারজানা নীলা

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৩৮১ বার দেখা হয়েছে

সুরক্ষাঃ ফারজানা নীলা 01/16/23

ক্ষুর দিয়ে কেটে স্বপ্ন ওড়াই
দমকা হাওয়ার বেগে
যেমন নরসুন্দর দায় নেয়
ন্যাড়া করতে দুধের শিশুর

সব সময় স্বপ্ন বুনতে নেই,
ভালোও লাগেনা
ঘাড় ছোঁয়া চুল,মান্নতের টিকি।
কিছু কেটে বাদ দিলাম।

অযত্নে রাখা নখের ডগায়
সংক্রমণ হবার আশংকা
শরীর থেকে মনে পৌঁছাতে
খুব বেশী সময় লাগেনা।

নিজেকে সুরক্ষিত করতে
কিছু স্বপ্নের শিরচ্ছেদ ,
শান্তির সাথে স্বস্তি এনেছে
তোমাকে না পাওয়ার মতো।

নীরবে হেসে ওঠা চোখ
কাঁন্নার মর্ম জানে
যেমন জানে দলছুট পাখি
আকাশ কতোটা খোলা।

কথার রাজ্যে কার ফিউ
শব্দ সাজাতে সাহায্য করে
অথচ আমি জেনেশুনে
নিজেকেই মল পরাই।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team