1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

সূর্যোদয়ঃ ফাতিমা পারভীন

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৮২ বার দেখা হয়েছে

সূর্যোদয়ঃ ফাতিমা পারভীন

সূর্যাস্তের কথা লিখেছি কতদিন কতভাবে
কেননা সূর্যোদয় খুব একটা দেখিনি আমি
সূর্যোদয়ের সঙ্গে সখ্যতা গড়ে ওঠেনি বলে
সূর্যাস্তের কথা লিখেছি অসংখ্য কবিতায়
দিয়েছি উপন্যাসের নাম
কখনো জীবনকে দেখতে গিয়ে
সূর্যাস্তের সাথে মিইয়ে যায় অবাঞ্ছিত স্মৃতিগুলো
তখন প্রতিদিন ভীষণ রকম
সূর্যাস্ত চেয়েছিলাম।

এখন সূর্যাস্ত দেখিনা,সূর্যাস্ত আমাকে
একটি নিঃশব্দ রাত দেয়
প্রলম্বিত হতাশায় ডুবে যায় মন
সেখানে গাঢ় অন্ধকার নেমে আসে
আমার নিঃশ্বাসে মৃত্যু আসে
হৃদয় খুঁড়ে বেদনা জাগায়
উচ্ছিষ্ট জীবনের তাগিদে
অপরিবর্তিত নিজেকে বদলাতে পারিনি।

এখন আমি প্রতিটি প্রত্যূষে হেঁটে বেড়াই
দেখি সূর্যোদয়,প্রতিটি সূর্যোদয়
আমাকে শিশির ভেজা ঘাসে জড়িয়ে ধরে
প্রতিদিন একটি গ্রীষ্মকাল দেখি
গ্রীষ্মের সূর্যোদয় একটু অন্যরকম লাগে
সূর্যোদয় দেখি ভেজা ভেজা স্বপ্নে
দেখি নগ্ন হৃদয়ের গহীনে
এখন আমি সূর্যোদয় ভালবাসি
প্রচন্ড রকম ভালবাসি
এই অনুভূতি আমি লিখতে চাই না
আমার জন্য একান্ত নিজের জন্য
আমৃত্যু হৃদয়ের গহীনে
বেঁচে থাকতে গোপনে রেখে দিতে চাই।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team