1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

১১ মাস লাভ করেন, রোজার মাসে কিছুটা ত্যাগ স্বীকার করেন: বাণিজ্যমন্ত্রী

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ বার দেখা হয়েছে
Oplus_16908288

ব্যবসায়ীদের প্রতি রমজান মাসে সংযম ও মানবিকতার আহ্বান জানিয়ে বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “১১ মাস লাভ করেন, রোজার মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছুটা ত্যাগ স্বীকার করেন।”

শনিবার (২১ ফেব্রুয়ারি) সিলেট মহানগর বিএনপি আয়োজিত রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, “সরকার রোজার একদিন আগে দায়িত্ব গ্রহণ করলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাজার তদারকি জোরদার, সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি উল্লেখ করেন, রমজান মাসে আমদানিনির্ভর ভোগ্যপণ্যের চাহিদা বেড়ে যায়। তবু অধিকাংশ পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার কাজ করছে। কিছু কৃষিপণ্যের দাম সাময়িকভাবে বাড়লেও তা আবার কমে আসে।

ব্যবসায়ীদের উদ্দেশে খন্দকার মুক্তাদির বলেন, “রমজান সওয়াবের মাস। সৌদি আরবে এ মাসে ব্যবসায়ীরা লাভ কমিয়ে ছাড় দেন। আমাদের দেশের ব্যবসায়ীরাও যদি কিছুটা সংযম দেখান, তাহলে সাধারণ মানুষ স্বস্তিতে রোজা পালন করতে পারবেন।”

তিনি আশা প্রকাশ করেন, সরকার ও ব্যবসায়ী সমাজের সম্মিলিত উদ্যোগে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং জনগণ স্বস্তিতে ইবাদত-বন্দেগি করতে পারবে।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team