1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

৭০ বছরের চলাচলের পথ বন্ধ, দুর্ভোগে ৩১ পরিবার

মোঃ মাকসুদুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৪২৩ বার দেখা হয়েছে

শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ৭০ বছর ধরে ব্যবহৃত একটি জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে গোশাইপুর ইউনিয়নের বালিয়াচন্ডী পূর্বপাড়ার অন্তত ৩১টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, মরহুম ডাক্তার আব্দুল কুদ্দুসের মালিকানাধীন জমির ওপর দিয়ে পাকিস্তান আমল থেকেই এ রাস্তা ব্যবহার হয়ে আসছিল। তাঁর মৃত্যুর পর সন্তানরা টিনের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেন। এর আগে উপজেলা প্রশাসন হস্তক্ষেপ করে রাস্তা খুলে দিলেও সম্প্রতি আবারও তা বন্ধ করা হয়েছে।
বর্তমানে নারী, শিশু ও বৃদ্ধরা টিনের বেড়ার নিচ দিয়ে কষ্টে চলাচল করছেন। বিকল্প পথ বর্ষায় পানিতে তলিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা।
গোশাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক জামাল ইসলাম জানান, বিষয়টি তিনি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
দীর্ঘদিনের একমাত্র চলাচলের পথ দ্রুত খুলে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team