বগুড়ার কাহালু মুরাইল আহাজ ফার্মার ভেটেনারী ভেজাল ঔষধ কারখানা মালিক হেলাল উদ্দীনের ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান।
বগুড়ার কাহালু উপজেলা মুরাইল আহাজ ফার্মা কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে সঠিক প্রক্রিয়ায় ভেটেনারি ভেজাল ঔষধ উৎপাদন ও প্যাকেট জাত না করার অপরাধে মোঃ হেলাল উদ্দীন (৫৫) এর ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং বগুড়া কাহালু অধিক্ষেত্র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরীর নেতৃত্বে উপজেলার মুরাইল আহাজ ফার্মা কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে সঠিক প্রক্রিয়ায় ভেটেনারী ভেজাল ঔষধ উৎপাদন ও প্যাকেট জাত না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী মোঃ হেলাল উদ্দীন (৫৫) পিতা মৃত আলতাফ হোসেন, সাং-সূত্রাপুর, থানা-কাহালু, জেলা-বগুড়াকে ২০ হাজার টাকা অর্থদন্ড আদায়পূর্বক খালাস প্রদান করা হয়।