বাংলাদেশ প্রেসক্লাব বগুড়া জেলা শাখা ও রাজশাহী বিভাগের সভাপতি এবং দৈনিক জয়সাগর পত্রিকার উপদেষ্টা সম্পাদক সাংবাদিক আব্দুল হালিম মন্ডল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল এবং তিনি অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আগামীকাল (২০ জানুয়ারি) বগুড়ার গাবতলী উপজেলায় অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার এই আকস্মিক মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। আব্দুল হালিম মন্ডলের মৃত্যুতে নিউজ সদর বগুড়া-এর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বগুড়ার সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আব্দুল হালিম মন্ডলের মৃত্যুতে উত্তরবঙ্গের সাংবাদিকতা জগতের এক অপূরণীয় ক্ষতি হলো। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার আদায়ে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।