1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

বগুড়ায় জামায়াতের ডিজিটাল ক্যাম্পেইন লিডারদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বগুড়া জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ বার দেখা হয়েছে

আগামী ২৪ জানুয়ারি বগুড়ায় আমিরে জামায়াতের আগমন এবং ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভার প্রস্তুতির জন্য ডিজিটাল ক্যাম্পেইন লিডারদের প্রস্তুতি সভা আজ মঙ্গলবার সকালে শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ. স. ম আব্দুল মালেক, প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন। দারসে কুরআন পেশ করেন শহর জামায়াতের দাওয়াহ সম্পাদক হেদাইতুল ইসলাম।
আলোচক ছিলেন বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এনামুল হক রানা, সাংবাদিক মোস্তফা মোঘল, আইটি এক্সপার্ট মাসুদ রানা ও নাঈম।

প্রধান অতিথি আমিরে জামায়াতের আসন্ন বগুড়া সফরকে স্মরণীয় করতে ডিজিটাল মাধ্যমে সকলের মাঝে জনসভার দাওয়াত ছড়িয়ে দিতে ডিজিটাল ক্যাম্পেইন লিডারদের প্রতি আহ্বান জানান।প্রস্তুতি সভায় বগুড়া-৬ আসনের প্রতিটি মহল্লার ডিজিটাল ক্যাম্পেইন লিডাররা অংশগ্রহন করেন।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team