1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

বরিশালে রাতের আঁধারে ৭ দোকান পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সাহারিয়া সুজন বরিশাল প্রতিনিধি:
  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার দেখা হয়েছে

বরিশাল নগরীতে আগুনে পুড়ে ছাই হয়েছে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে শনিবার(২৪জানুয়ারি) রাত শাড়েচারটার দিকে নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার নূরিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি খাবার হোটেল থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

তারা জানায়, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সাতটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।’

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মধ্যরাতে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে সোহান ও শহিদের দুটি খাবার হোটেল, মাইনুল ও সাইদুলের দুটি চায়ের দোকান, ইসমাইলের ফটোকপির দোকান, মাসুদের মুদি দোকান ও আসলামের দধি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা আলম হোসেন জানান, আগুনে মোট সাতটি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া একটি পাখির খাবার বিক্রির দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ ব্যবসায়ী পিকনিকে বরিশালের বাইরে থাকায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস বরিশাল স্টেশনের অফিসার রবিউল ইসলাম বলেন, ‘তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team