বগুড়ায় রবিবার বিকেলে এসপি বাংলো সড়কস্থ খাবার বাড়িতে অ্যাডভান্সমেন্ট অব ল্যান্ডলেস পিপলস অর্গানাইজেশন-alo(এএলপিও) আয়োজিত এক শতাধিক ভূমিহীন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া সমাজসেবার ডিডির রকনুল হকের প্রতিনিধি এস এম মিজানুর রহমান ও মো. নুর নবী। সংগঠনের সভাপতি মো. মনিরুজ্জামান হিরার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. ফজলুল কাদির কবির, সাধারণ সম্পাদক মো. বিদ্যুৎ হোসেন ও সাংগঠনিক সম্পাদক জুয়েল বাবু,বগুড়া প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক শাহ্ মেহেদী হাসান লিটন, সাংবাদিক ও এক্টিভিটিস ঈশা খাঁ।
মনিরুজ্জামান হিরা বলেন,”ভূমিহীন ও অসহায় মানুষের অধিকার রক্ষা এবং তাদের মৌলিক চাহিদা পূরণই alo (এএলপিও)-এর মূল লক্ষ্য। আমরা কেবল ত্রাণ নয়, বরং ভূমিহীনদের টেকসই উন্নয়ন ও মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”