1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের আবেদনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ে সভা

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ বার দেখা হয়েছে

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডকে হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর আওতায় অন্যতম বোর্ড হিসেবে স্বীকৃতি প্রশ্নে আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে যোগ দেন উক্ত প্রতিষ্ঠানের কো-চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমান, স্থায়ী সদস্য মাওলানা মাহফুজুল হক, মাওলানা মোহাম্মদ আলী সহ অন্যান্য বোর্ডের নেতৃবৃন্দ।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের পক্ষে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্ণর মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, গভর্ণর মাওলানা শাহ নেছারুল হক, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, বোর্ডের উপ-মহাপরিচালক মাওলানা শামসুদদোহা তালুকদার প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব আবুল কালাম আজাদ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মুহাম্মাদ নূরুল হক, বিএমটিটিআইর প্রিন্সিপ্যাল, মাদরাসা ই আলীয়ার প্রিন্সিপ্যাল, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরী ও মাদ্রাসা বিভাগের সচিব জনাব রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের আবেদনপত্র পাঠ করেন মাওলানা এম শামসুদদোহা তালুকদার, আল-হাইয়াতুল উলয়ার লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা মাহফুজুল হক।

উভয় পক্ষের আলোচনা পর্যালোচনা শেষে সচিব মহোদয়সহ উপস্থিত অন্যান্য সদস্যবৃন্দ অভিমত প্রকাশ করেন- বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডকে সপ্তম বোর্ড হিসেবে অন্তর্ভুক্তির দাবী নিয়ে অবিলম্বে হাইয়াতুল উলয়া কর্তৃপক্ষ আলোচনায় বসে নিষ্পত্তি করবেন। হাইয়াতুল উলয়া ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড একে অপরের পরিপূরক।হাইয়াতুল উলয়ার প্রতিনিধিবৃন্দ অতি দ্রুত আলোচনা করে উক্ত দাবী নিষ্পন্ন করবেন বলে বৈঠকে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, ইতোমধ্যে বিষয়টি নিয়ে হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই হুজুরকে ফোন করে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্তির ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড – Bangladesh Quran Education Board

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team