1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

পদত্যাগের ২০ দিন পরই সরকারি বাসা ছেড়েছি: আসিফ মাহমুদ

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার দেখা হয়েছে
Oplus_16908288

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগের পরও মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরকারি নিয়ম অনুযায়ী পদত্যাগের পর ২ মাস থাকা গেলেও ২০ দিন পরই বাসা ছেড়েছেন বলে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে গতকাল শুক্রবার মধ্যরাতে দেওয়া এক পোস্টে বিষয়টি উল্লেখ করেন আসিফ মাহমুদ।

হঠাৎ বাসা ছাড়ার এমন পোস্ট কেন দিলেন আসিফ মাহমুদ? সম্প্রতি ‘দুই মাস আগে পদত্যাগ করেও সরকারি বাসায় আসিফ ও মাহফুজ’ শিরোনামে সংবাদ প্রচার করে একটি অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম। সংবাদটি প্রকাশের পর মুহূর্তেই সেটি ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

তবে ওই সংবাদকে কার্যত মিথ্যা উল্লেখ করে রাত ১টার দিকে ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী ২ মাস থাকা গেলেও পদত্যাগের ২০ দিন পরে গত বছরই বাসা ছেড়েছি। অথচ এটা নিয়েও মিডিয়া ট্রায়ালের শিকার হলাম।’

আসিফ আরও লিখেছেন, আমার পলিটিক্যাল আর্গুমেন্টের পাল্টা আর্গুমেন্ট দেন সৎসাহস থাকলে। আপনাদের দখলে মিডিয়া আছে বলেই রাজনৈতিক জবাবের বদলে ব্যক্তিগত আক্রমণ করাটা অত্যন্ত লজ্জাজনক এবং হীনমন্যতার পরিচয়।

উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ। তাঁর দাবি অনুযায়ী, ৩১ ডিসেম্বর সরকারি বাসা ছেড়েছেন সাবেক এ উপদেষ্টা। আসিফ মাহমুদ বাসা ছাড়ার একটি নথিও (ছবি) যুক্ত করেছেন ওই স্ট্যাটাসে।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team