সাংবাদিক সন্তোষ ও ডলার জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মনোনীতঃ বগুড়ায় সাংবাদিকদের শুভেচ্ছা।
সম্প্রতি জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষ সহ-সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য সৈয়দ ফজলে রাব্বী ডলার সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ)মনোনীত হওয়ায় বগুড়ার সাংবাদিকদের পক্ষ থেকে শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন বেগম খালেদা জিয়া মিলনায়তনে তাদের দুজনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক ইনকিলাব পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি মহসিন আলী রাজু, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সবুর শাহ্ লোটাস, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য ইনসান আলী শেখ, বগুড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ, বগুড়া প্রেসক্লাবের সদস্য ও দৈনিক মাতৃছায়া পত্রিকার উত্তরাঞ্চল ব্যুরো প্রধান ও নকী টিভির বগুড়া জেলা প্রতিনিধি শাহ্ মেহেদী হাসান লিটন, বগুড়া প্রেসক্লাবের সদস্য ভলকান, সাপ্তাহিক বাংলা টেলিগ্রাম পত্রিকার সম্পাদক রায়হান তালুকদার রানা,মীর্জা আহসান হাবীব দুলাল ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য সাদাদত হোসাইন শাহিন প্রমুখ।