রবিবার দুপুরে বগুড়ার একটি মিলনায়তনে মিলনায়তনে জেলার মাদরাসা প্রধানগণ আয়োজিত মাদরাসার ফাজিল কামিল শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিতকরণ এবং যোগ্য আলেম তৈরীতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলর সদস্য অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর মোহাম্মাদ অলী উল্লাহ। আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাকিম সরকার, মাওলানা আব্দুল হাই বারী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা ঈসমাইল হোসেন, মাওলানা হাফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা রাগেব হাসান ওসমানী প্রমুখ।