1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

বাঘাইছড়ি–২৯৯ আসনে রিক্সা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা

রাঙামাটি জেলা প্রতিনিধি:-
  • আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪০ বার দেখা হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি–২৯৯ আসনে এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা আবু বক্কর ছিদ্দিকের রিক্সা প্রতীকের পক্ষে বাঘাইছড়ি উপজেলায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে বাঘাইছড়ি উপজেলার মাহিল্যা বাজার, পাবলাখালী, দুরছড়ি বাজার, পশ্চিম বটতলী হয়ে উপজেলা মসজিদ, বটতলী, লাইল্যাঘোনা, উগলছড়ি বাজার,বাঘাইছড়ি-বাবুপাড়া-চৌহমুনীসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

গণসংযোগ চলাকালে জোটের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং রিক্সা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানের আশ্বাস দেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা সভাপতি কবির আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত এ গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মুনসুরুল হক, জেলা জামায়াতের শুরা সদস্য ও সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা জামায়াতের শুরা সদস্য অ্যাডভোকেট রহমতুল্লাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক যুব শক্তি মো. নাজমুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস রাঙামাটি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুমিন, বাঘাইছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি আবসার হোসেনসহ এগারো দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের মানুষ উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যের রাজনীতি থেকে মুক্তি পেতে হলে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন।এ সময় রাঙামাটি–২৯৯ আসনে এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা আবু বক্কর ছিদ্দিক বলেন, এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে পাহাড়ি ও বাঙালি সব জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা হবে।তিনি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দেন।

গণসংযোগ ও পথসভা চলাকালে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় ভোটাররা নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে রিক্সা প্রতীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team