1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

চাঁদাবাজমুক্ত বরিশাল গড়া আমার অন্যতম চ্যালেঞ্জ – ফয়জুল করীম

মোঃ সুজন সদর উপজেলা প্রতিনিধি বরিশাল:
  • আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার দেখা হয়েছে

বরিশাল–৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী ফয়জুল করীম বলেছেন, “চাঁদাবাজমুক্ত বরিশাল গড়া আমার অন্যতম বড় চ্যালেঞ্জ। জনগণের জানমাল ও ব্যবসা নিরাপদ করতে হলে প্রথমেই চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।”

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন এলাকায় চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক রাজনীতির বিকল্প নেই।

মুফতী ফয়জুল করীম আরও বলেন, নির্বাচিত হলে তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের অধিকার রক্ষা করবেন। “আমার রাজনীতি ক্ষমতার নয়, জনমানুষের নিরাপত্তা ও ইনসাফ প্রতিষ্ঠার রাজনীতি”—বলেন তিনি।

এ সময় তিনি বরিশালবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর বরিশাল গড়তে হাতপাখা মার্কায় ভোট দিয়ে ন্যায় ও আদর্শের পক্ষে অবস্থান নেওয়ার জন্য।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team